পাটগ্রামে সংস্কৃতি চর্চা কেন্দ্র রক্ষায় মানববন্ধন

 
১৯০৫ সালে প্রতিষ্ঠিত শিল্প সংস্কৃতি চর্চার কেন্দ্র এম.টি হোসেন ইন্সটিটিউট রক্ষায় ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট ঐতিহ্য সংরক্ষণ পরিষদ পাটগ্রাম উপজেলা কমিটি। আজ মঙ্গলবার সকাল ১১টায় পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশ নেয়। অবিলম্বে এম.টি হোসেন ইন্সটিটিউট রক্ষায় ৬ দফার বাস্তবায়ন, অবৈধ দখল রোধ, পুনঃসংস্কার, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, চুরি যাওয়া মাল উদ্ধারের দাবী সম্বলিত বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে থাকেন।
 
পাটগ্রাম উপজেলা কমিটির আহ্বায়ক সায়েদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কেশব চন্দ্র রায়, সম্পাদক মঞ্জু-রুল হক মঞ্জু, শিক্ষক বেনু বেগম বিজলী, ইকবাল রাবেয়া লারামনি, গণমাধ্যম ও সাংস্কৃতিকর্মী আজিনুর রহমান আজিম প্রমুখ।
 
ইত্তেফাক/জামান