মতলবে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
চাঁদপুরের মতলব দক্ষিণে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়। পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাকের মতলব দক্ষিণ সংবাদদাতা মো. আকতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল হক, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিচ্ছুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী জনি, মো. মোখলেছুর রহমান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক ও চাঁদপুর কণ্ঠ মতলব ব্যুরো প্রধান রেদওয়ান আহমেদ জাকির, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সহ-সভাপতি খোরশেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক মান্নান খান, সদস্য কাজী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, ইত্তেফাক কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পূর্বে ৬দফা প্রতিষ্ঠায় ইত্তেফাক যে ভূমিকা রেখেছে তা অবিস্মরণীয়। পরবর্তী সময়ে ইত্তেফাক মুক্তিযুদ্ধের পক্ষে দেশ ও জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট ছিল। ইত্তেফাকের পথচলা শুরু থেকে আজ পর্যন্ত একদিনের জন্যও বন্ধ হয়নি। ইত্তেফাকের পরিমিত পথচলার কারণেই এতদূর আসতে পেরেছে। এছাড়া ইত্তেফাক উন্নয়ন সাংবাদিকতায় আরো গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকবে বলে প্রত্যাশা করছি।
 
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ছিলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী।
 
ইত্তেফাক/জামান