গোদাগাড়ীতে আখ ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

 
রাজশাহীর গোদাগাড়ীতে আখ ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সাড়ে ১২টার সময় এই লাশ উদ্ধার করা হয়।
 
নিহতের নাম- মালেকা বেগম (৬৫)। তিনি উপজেলার উজানপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী। মালেকা বেগম তার ছেলে মানিকের বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মালেকা বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি বলে পরিবার জানায়।
 
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম আলম মুন্সি জানান, লাশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, 'এটি হত্যা নাকি অন্য কিছু, হত্যা হলে এর পেছনে কারা জড়িত এসব নিশ্চিত করে বলতে আরো কিছুটা সময় লাগবে।'
 
ইত্তেফাক/জামান