সিলেটে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ডাকাতি মামলার আসামি নিহত

 
সিলেটর সীমানতবরতী কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ হবিবুর রহমান হবি (৪৫) নামে ডাকাতি মামলার এক ওয়ারেন্টি আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরো ছয়জন আহত হয়েছেন।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট থানার পুলিশ ওয়ারেন্টি আসামি হিসাবে হবিবুর রহমানকে ধরতে যায়। এ সময় হবিসহ তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ লিপ্ত হন। ‘গোলাগুলির’ এক পর্যায়ে ডাকাত হবি নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। 
 
তিনি জানান, হবির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে