আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই বিশিষ্ট ব্যক্তিকে দেখতে ও তাদের চিকিত্সার খোঁজ-খবর নিতে মঙ্গলবার হাসপাতালে যান। প্রথমে তিনি জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল এমপিকে দেখতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অসুস্থ প্রো-ভিসি ডা. জাকারিয়া স্বপনকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থদের চিকিত্সার বিষয়ে খোঁজ-খবর নেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইত্তেফাক/এমআই