ধামরাইয়ে চার ইটভাটা মালিককে জরিমানা

 
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর, ডাউটিয়া, গোয়ালদী এলাকার চারটি ইটভাটার কাগজ-পত্র সঠিক না থাকায় পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ওই সব এলাকায় অভিযান চালিয়ে ভাটা মালিকদের জরিমানা করা হয়। 
 
পরিবেশ অধিদফতরের এডি মিহির লাল সরকারের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
জানা যায়, সোহাগ ব্রিকসের মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা, লাকী ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৩০ হাজার টাকা, বিল্ড ফায়ারের মালিককে ৩০ হাজার টাকা ও আরএসের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি