আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত

আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ঢাকার  মহাখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী ও মাধবদী গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে একটি পাগলা কুকুর ইলমদী গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে মাহিদ (৬) ও শহিদুল্লার মেয়ে সুমাইয়াকে (৬) কামড় দেয়। এরপর পার্শ্ববর্তী গ্রাম সিংদী মাধবদী গ্রামে গিয়ে কুকুরটি গোলাপ হোসেনের ছেলে মো. রনি (৯), হাসেন আলীর মেয়ে হাফসা (৫) ও রতন মিয়ার মেয়ে রিমি আক্তাকে (৬) কামড় দিয়ে জখম করে।