শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ নারী ধর্ষণ ও তাদের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আরিফ হোসেন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আজ মঙ্গলবার বিকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ ভেদরগঞ্জ উপজেলার নারায়ণরপুর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করার পর ফাঁদে ফেলে কলেজছাত্রী ও গৃহবধূসহ ছয় নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে ওই নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী নারীদের একজন ১১ নভেম্বর আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ভেদরগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন আরিফকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে ছাত্রলীগ।
ইত্তেফাক/এমআই