সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকা থেকে দুই ভাই ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা হলো-শাহ আলম (১৪) ও সাজু (১২)। নিখোঁজের ঘটনায় তাদের বাবা মতিউর রহমান বাদী হয়ে মঙ্গলবার থানায় জিডি করেছেন। তিনি একজন গার্মেন্টস কর্মী।
নিখোঁজদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানার দিঘলটারী গ্রামে। কাঁচপুর নয়বাড়ি এলাকায় গত ৩-৪ বছর ধরে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
মতিউর রহমান জানান, কাঁচপুর কুতুবপুর মঞ্জুরখোলা হাফিজিয়া মাদ্রাসায় তার দুই ছেলে পড়াশোনা করে। তার ছেলে শাহ আলম শুক্রবার দুপুরের খাবার খেতে মাদ্রাসা থেকে এক ঘণ্টার ছুটি নিয়ে বাসায় আসে। ৩টার দিকে ছোট ভাই সাজুকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
৫দিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে জিডি করেন। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, দুই ভাই নিখোঁজের বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্নস্থানে ছবি দিয়ে ইমেইল ও ওয়্যারল্যাস বার্তা পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি