রূপগঞ্জে পানিতে ডুবে তরুণের মৃত্যু

রূপগঞ্জে লেকের পানিতে ডুবে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশিত তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও দাউদপুর ইউনিয়নের পিংনাল এলাকার আবুল ফজল রাজুর ছেলে। নিহতের পিতার বরাত দিয়ে তার চাচা শহীদুল্লাহ গাজী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবুল ফজল রাজুর ছেলে ফাহিম হাবিবসহ তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরা পূর্বাচলের লেকে গোসল করতে যায়। তার সঙ্গের লোকজন সাঁতরে লেকের অপর পাড়ে চলে যায়। এসময় সাঁতার না জানা ফাহিম হাবিব লেকের পানিতে ডুবে যায়।