স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, কারাগার থেকে বের হওয়ার পর যাতে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য কারাবন্দীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। বন্দীরা যাতে ভবিষ্যতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারেন সেজন্য তাদের বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পুনর্বাবাসনের জন্য নবনির্মিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, ‘কারাবন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে। তারা যাতে স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করে সেজন্য মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে।’
ইত্তেফাক/এমআই