মাগুরা সদর উপজেলার বলুগ্রামে তারা ব্রিকস নামে এক ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগুরা সদর এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা এ আদেশ দেন।
মৌসুমি জেরিন কান্তা বলেন, জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে ভাটা স্থাপন করে কাঠ পোড়ানোর অপরাধে ভাটা মালিক মুক্ত রহমানকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট কান্তা জানান, ভ্রামমাণ আদালতে খবর পেয়ে ভাটা মালিক মুক্ত রহমান পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি