বগুড়ায় ৩দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার

 
বগুড়া শহরতলীর ঝোপগাড়িতে বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। 
 
বগুড়া মারকাজ মসজিদের খতিব ইজতেমা ব্যবস্থাপনার সদস্য মুফতি মাওলানা মো. মশিউর রহমান বুধবার বিকেলে জানান, ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধায়নে দ্বিতীয়বারে মতো বগুড়ায় ইজতেমা হচ্ছে। 
 
বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আসাদুজ্জামান, বিপিএম জানান,  নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা ময়দান ও আশেপাশের এলাকা। ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি