রাবিতে অনুশীলনীর নাটক 'ম্যাওসংকেত্তন' মঞ্চায়িত

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুশীলন নাট্যদলের ৬২ তম প্রযোজনা মঞ্চনাটক 'ম্যাওসংকেত্তন' প্রদর্শিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়েছে। নাট্যকার ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ময়ল ভৌমিক।
 
নাটকটির দৃশ্যে দেখা যায়, চিরশত্রু বিড়ালের থাবা থেকে বাঁচার জন্য ইঁদুরদের সভায় অনেক শলাপরামর্শের পর সিদ্ধান্ত হলো, বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিতে হবে। ইঁদুরের খোঁজে বিড়ালেরা পা ফেলা মাত্র বেজে উঠবে ঘণ্টা। আর ঘণ্টার শব্দ শুনে ইঁদুরেরা হতে পারবে সাবধান। গোল বাধল তখন, যখন দেখা গেল ঘণ্টা বাঁধার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। এভাবেই নাটকটি এগিয়ে যায়।
 
নাট্যকার মলয় ভৌমিক বলেন, 'নাটকটিতে মূলত বুঝানো হয়েছে চারদিকের যা আয়োজন-ব্যবস্থা, তাতে বিড়ালেরা যে চিরশত্রু- এই সত্যটাই ইঁদুরেরা উপলব্ধি করতে পারছে না। বরং উল্টো স্তবগান করছে তারা চিরশত্রু বিড়ালেরই।'
 
IMG0
 
নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল ইসলাম, স্বাধীন খাঁন, রায়হান উদ্দিন, হৃদয় সাহা, শম্পা বিশ্বাস, তানভির অর্ক, মিজানুর রহমান, জিল্লুর রহমান জুয়েল, শাহরিয়ার তারেক, মইনুল ইসলাম ও রথীন বৈদ্য প্রমুখ।
 
ইত্তেফাক/জামান