দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে বৃহস্পতিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা সদরের প্রধান সড়ক শোভাযাত্রা শেষে স্থানীয় ফিজিওথেরাপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের বাঁশখালী সংবাদদাতা শাহ মুহাম্মদ শফি উল্লাহ। প্রধান অতিথি ছিলেন চলচিত্র প্রযোজক ও শিল্পপতি মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সাবেক পিপি ও সিনিয়র আইনজীবী দীন মনি দে, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন।
এ ছাড়া বক্তব্য রাখেন সমাজ সেবক মো. রেজাউল করিম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরকাণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, ছাত্রনেতা মাহমুদুল ইসলাম বদি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুল জব্বার, মো. ফারুক, মো, সিরাজ, মো. আব্দুর শুক্কুর, মৌলভী মো. এমরান, আক্তার হোসেন, মো. সুলতান আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি