বাগেরহাটে জেপি নেতার মৃত্যুতে শোকসভা

 
জাতীয় পার্টির (জেপি) বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মীর্জা আলী আহসান খোকনের (৬৫) মৃত্যুতে জেলা কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
জাতীয় পার্টির জেপি বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেপির সাধারণ সম্পাদক এসএম সিরাজান মনির, প্রচার সম্পাদক এসএম সামছুর রহমান, সহ-সভাপতি আলতাব মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজ হোসেন, সেলিম আহম্মেদ বাদল, কাজী আব্দুর রাজ্জাক, শিরিন আক্তার প্রমুখ। 
 
অন্যান্যদের মধ্যে মোশারফ হোসেন, অপূর্ব দেবনাথ, গৌতম মণ্ডল, নকিব মিজানুর রহমান, আব্দুর রশিদ তালুকদার, ইমরান হোসেন হিরো, আলমগির জোমাদ্দর প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাজী শুকুর আলী।
 
ইত্তেফাক/ইউবি