তাসলিমার কৌশলী ঘোড়দৌড়ে মুগ্ধ হাজারো দর্শক

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
প্রতিযোগিতায় অংশ নেয়া ৩৫টি ঘোড়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেন নওগাঁ থেকে আসা বীর কন্যা তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার তার ঘোড়াকে নিয়ে কৌশলী দৌড়ে উপস্থিত হাজার হাজার মানুষের নজর কাড়েন।  
 
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার বিজয়ীদের পুরুস্কার তুলে দেন। 
 
ইত্তেফাক/ইউবি