বঙ্গবন্ধু সেতুতে পর পর ৭ দুর্ঘটনা, আহত ৩০

 
বঙ্গবন্ধু সেতুতে পর পর ৭টি গাড়ি দুর্ঘটনার কারণে ৩০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে।
 
জানা যায়, এই দুর্ঘটনাগুলোর কারণে সেতুর পূর্ব এবং পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ রয়েছে। তাছাড়া- উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সকল পরিবহণের যাতায়াত বন্ধ রয়েছে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
 
দুর্ঘটনায় কবলিত হয়ে যানজট সৃষ্টি হওয়ার কথা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান।
 
ইত্তেফাক/জামান