মালয়েশিয়ায় চিত্রপরিচালক মামুনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

 
মানব পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনসহ ১৯ জনের বিরুদ্ধে মিয়ানমারের কঠোর ‘নিরাপত্তা আইন’ লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। এর ফলে বিনা বিচারে তাদের ২৮ দিন আটকে রাখার অনুমতি পাবে কর্তৃপক্ষ। বুধবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে মালয়েশিয়ার বেনার নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
 
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইট’ এ অংশ নিতে গিয়ে মানব পাচারের অভিযোগে রবিবার গ্রেফতার হন অনন্য মামুন। তিনিসহ বাকিরা সিকিউরিটি অফেন্সেস অ্যাক্ট ২০১২ এর আওতায় গ্রেফতার রয়েছেন।
IMG0
সন্ত্রাসবাদসহ অভ্যন্তরীণ নিরাপত্তা বাধাগ্রস্ত করে এমন অপরাধ ঠেকাতে আইনটি করা হয়েছিল। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে আসামির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
 
ইত্তেফাক/এমআর