জাপার মহাসমাবেশ ফেব্রুয়ারিতে

 
দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আগামী ১ জানুয়ারি রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কেন্দ্রীয় যৌথসভায় এই কর্মসূচি ঘোষণা করেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
 
ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষ বিরক্ত।  দেশের মানুষ তৃতীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, জাপা হলো সেই তৃতীয় শক্তি।
 
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, রংপুরের বিজয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি- কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে জাপার অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান ট্যাপা, ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও আজম খান, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া এবং কেন্দ্রীয় নেতা নাজমা আক্তার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু ও জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর