বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ৫ ঘণ্টা টোল আদায় বন্ধ

 
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর উপর পর পর ১৩টি পরিবহন দুর্ঘটনা ঘটেছে। এতে ৩০জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরই সেতুর দু'পাড়ে টোল আদায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আজ শুক্রবার ৫ ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। ফলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনায় কবলিত পরিবহনগুলো উদ্ধার করলে যান চলাচল শুরু হয়।
 
সরেজমিনে গিয়ে সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর দু'পাড়ের টোলপ্লাজায় টোল আদায় শুক্রবার রাত ২টা হতে ৪টা ও পরে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ করে দেয় সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সেতু কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের পর পুনরায় সেতুতে টোল আদায় শুরু হয়।
 
IMG0
 
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ কাজ শেষে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/জামান