মোরেলগঞ্জ-বাগেরহাট মহাসড়কের আমতলার বাজারের সন্নিকটে শুক্রবার ভোরে সোহাগ খান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ খান দৈবজ্ঞহাটী ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মৃত এছাহাক আলীর পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ শেখের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পোলেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, ভোরে ঘনকুয়াশার কারণে পরিবহন কিংবা অন্য কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/এএম।