গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী আটক

 
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে ভর্তি পাঁচ প্যাকেট হেরোইনসহ মাহমুদা আক্তার মমতাজ নামে একজনকে আটক করে পুলিশ।
 
আটককৃত মাহমুদা আক্তার মমতাজ (৪০) পৌর এলাকার মহিষাল বাড়ী সাগরপাড়া এলাকার শরিফুল আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সী জানান, শুক্রবার সকাল সাতটার দিকে পৌর এলাকার  সাগরপাড়া গ্রামে ৫০০ গ্রাম হেরোইনসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।