মানুষের চোখে জীবন্ত মৌমাছির বসবাস!

মানুষের চোখের ভেতরে বাস করছে জীবন্ত মৌমাছি! এমন ঘটনা ঘটেছে তাইওয়ানে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, তাইওয়ানে এক মহিলার চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করেছেন যে তার চোখের ভেতরে চারটি জীবন্ত মৌমাছি ‘বসবাস করছে’। 

জানা যায়, ওই  মহিলার নাম মিজ হে, বযস ২৮। তিনি তার এক আত্মীয়ের কবর থেকে আগাছা পরিষ্কার করছিলেন, সে সময় বাতাসের ঝাপটায় মৌমাছিগুলো তার চোখের ভেতর ঢুকে যায়। মহিলা ভেবেছিলেন, তার চোখে ধুলো পড়েছে। 

ফুয়িন হাসপাতালের ডাক্তার হং চি তিং বিবিসিকে বলেন, তিনি পাঁচ মিলিমিটার লম্বা পতঙ্গগুলোকে টেনে বের করে আনার পর নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তাইওয়ানের টিভিতে মৌমাছিগুলোর ছবি দেখানো হয়েছে। 

আরো পড়ুন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

এমন ঘটনা তাইওয়ানে আগে আর শোনা যায়নি। 

ইত্তেফাক/এসআর