ভোটার দিবস ১ মার্চ

 
জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে প্রতি বছরের ১ মার্চ ভোটার দিবস পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 
 
সূত্র জানায়, কমিশন ১ মার্চ ভোটার দিবস পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ দিন সভায় সিইসি, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ দিন ভোটার দিবস পালন করার জন্য তিনজনই একমত হন। সিদ্ধান্ত নেয়ার পর এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদনের জন্য উপ-সচিবকে (নির্বাচন সরবরাহ ও সহায়তা) দায়িত্ব দেয়া হয়। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদও সভায় উপস্থিত ছিলেন।
 
এর আগে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, বছরের একটি দিনে ভোটার দিবস পালন করা হবে। সাধারণ জনগণের মাঝে ভোটার হওয়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হবে।
 
ইত্তেফাক/ইউবি