যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন ঘটিয়েছেন। সেই ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী ৩১ তারিখ যশোরের ঈদগাহ ময়দানে আসছেন। আমাদেরকে তার জনসভা সফল করতে হবে।
শুক্রবার বিকেলে ঝিকরগাছার নিত্যনন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এটির আয়োজন করে সালেহা কবির জীবন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভারণ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুজ্জামান মুন্টু।
মনিরুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চায় পারে ছাত্র-যুব সমাজ তথা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে এগিয়ে নিতে। লেখাপড়া এবং কর্মজীবনের পাশাপাশি যদি কেউ খেলাধুলার সঙ্গে জড়িত থাকে তাহলে সে কখনওই মাদক অপরাধসহ কোনো খারাপ পথে পা বাড়াতে পারে না।’ এ সময় তিনি এমন একটি টুর্নামেন্টের আয়োজন করায় সালেহা কবির জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী ফারদীনা ইসলাম এ্যানি, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশির আহমেদ, গদখালি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাজাহান আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, সহসভাপতি হারুন-অর-রশিদ, নাভারণ ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, মাহবুবুর রহমান কাঁকন, কাশেম সিকদার, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, সামছুজ্জোহা লোটাস, শেখ ইমরান, মো. জোবায়ের প্রমুখ।
ইত্তেফাক/ইউবি