মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার দিকে মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১৪জন গুরুতর আহত হয়েছেন। তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সমীর সাহা নামে একজন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মারা যান। নিহত সমীর সাহার বাড়ি মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে।   
 
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার ভিটাসাইর নামকস্থানে আ[ড়পাড়াগামী একটি টেম্পোকে পেছন থেকে একটি যাত্রীবাহী কোচ ধাক্কা দিলে টেম্পোর ১৪জন যাত্রীই  আহত হন। আহত ১৪জনের অবস্থা গুরুতর। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সমীর সাহা নামে একজন মারা যান। 
 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটঁনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের একটি করে পা কেটে পড়ে গেছে। 
 
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শুসান্ত কুমার বিশ্বাস জানান, আহতদের চিকিৎসা চলছে।
 
ইত্তেফাক/কেকে