সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৫

 
সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ২ জন ও  পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ