খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেবকে শুক্রবার রাত সাড়ে এসারটার দিকে উপজেলা বিজয় মেলা চত্ত্বরে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আওয়ামী লীগের উদ্যোগে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিজয় দে, নাজির মাহমুদ প্রমুখ।
এদিকে পুলিশ সন্দেহজনকভাবে তিনজনকে আটক করেছে। পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া জানান, রাতে বিজয় মেলায় যাওয়ার পথে মুখোশধারী একদল সন্ত্রাসী জয়নাথের ওপর হামলা করেছে। মাথার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এ সময় মেলার দর্শনার্থীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘঁনাস্থল ত্যাগ করে। বাহার মিয়া এ ঘটনার জন্য আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের অনুসারীদের দায়ী করেছে।
পানছড়ি থানার ওসি মিজানুর রহমান জানান, কে বা কারা এ হামলা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে