রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে তিনজনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে তিনজন মারা গেছেন। শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের মোহম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সাকিব (১০), শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)। 
 
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া জানান, দুপুরে পাহাড়ের মাটি কাটার সময় হঠাৎ ধস নামলে কয়েকজন চাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি