শ্যামনগরে ব্যবসায়ী খুন, আটক ২

 
সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর বাজার সংলগ্ন দেওয়াবাড়ি মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আছাদুর (২৮) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
 
নিহত আছাদুর আড়ংগাছা গ্রামে জুব্বার গাজীর একমাত্র ছেলে। পুলিশ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নূরনগর বাজার হতে স্থানীয় জনগণের সহায়তায় ওই দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে দক্ষিণ হাজীপুর গ্রামে আব্দুল গফফার ওরফে কালা গফফারের ছেলে লিটন হোসেন (১৮) ও যশোর জেলার ষষ্ঠীতলা এলাকায় শহীদুল ইসলামের ছেলে সোহান হোসেন সোহাগ (১৯)।
 
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, আছাদুরের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। দুই খুনিকে জিজ্ঞাসাবাদ চলছে।
 
ইত্তেফাক/জামান