'খালেদা ও তারেকের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে'

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার নানা ষড়যন্ত্র করছে।তাদেরকে ভোটের বাইরে রাখার চিন্তা করছে। আর আমরা জনগণকে সাথে নিয়েই ভোট প্রয়োগের মাধ্যমেই সেইসব ষড়যন্ত্র প্রতিহত করবো।
 
আজ শনিবার সকালে সুনামগঞ্জ শহরে মুক্তারপাড়া এলাকায় শীত বস্ত্র বিতরণ কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 'বিএনপি রাতকানা দল নয় বিএনপি দিনের আলোর দল। বিএনপিতে খুন খারাপির অভ্যাস নেই সেটা আওয়ামী লীগেই আছে। '৭১ পরবর্তী আওয়ামী লীগের শাসনব্যবস্থা জনগণ দেখেছে তাদের আমলেই গুম-খুন বেড়েছে।'
 
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান