নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ফরিদ আহমেদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।শুক্রবার সকালে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট এলাকার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে।
আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১৬
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার গণমাধ্যমকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে ঢাকাগামী কাভার্ডভ্যান ফরিদ আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। চালককে গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআরএম