প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

 
যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঝিকরগাছায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। 
 
উপজেলার লাউজানি মোড় থেকে প্রায় দেড় হাজারের মোটরসাইকেলের শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলের রাজ্য গদখালি ঘুরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 
 
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহীন উল কবীর, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানরা, যুবলীগ নেতা ইলিয়াস মাহামুদ, উজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, সামছুজ্জোহা লোটাস, শেখ ইমরানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।
 
পরে বাংলাদেশের ফুলের রাজ্য গদখালির বিভিন্ন ফুলবাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য এস এম কামাল হোসেন, যশোর-২ আসনের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিকরগাছা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি