বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

 
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড, মাছুম বিল্লাহ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল  ইসলাম, প্রফেসার আবুল খায়ের দুলাল, পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, তোফাজ্জেল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলামিন, মনির হোসেন, সহ-সম্পাদক শিরিন শিলা, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের অাহ্বায়ক তামান্না জেছমিন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকরা যোগ দেয়।
 
ইত্তেফাক/জামান