রংপুরে জেএমবির এক সদস্য গ্রেফতার

রংপুরে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩, রংপুর এর জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পীরজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার মোঃ আব্দুল্লাহ ওরফে আলম ওরফে আলম গজীব (২২) নগরীর পাবর্তীপুর এলাকার পীরজাবাদ গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে এবং জেএমবির সক্রিয় সদস্য।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এসআই নিহত

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক (এএসপি) আ. ন. ম. ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি জানান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম গজীব জেএমবির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে এতো দিন পলাতক অবস্থায় ছিল। জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করাসহ সংগঠনের জন্য চাঁদা প্রদান এবং চাঁদা সংগ্রহের কাজে লিপ্ত থাকার কথা জানায় সে। এ বিষয়ে গ্রেফতার জঙ্গির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম