মোহনগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম কার্যক্রম

নেত্রকোনার মোহনগঞ্জে ঢাকা  বিশ্ববিদ্যালয় (ঢাবির) শিক্ষার্থীদের একটি দল গত ৭ দিনব্যাপী সামাজিক উন্নয়নে স্বেচ্ছাশ্রম কার্যক্রম পরিচালনা করেছে। কার্যক্রমের মধ্যে জঙ্গিবাদ, আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, যৌতুক রোধ, মাদক বিরোধী কার্যক্রম ও তথ্য প্রযুক্তি অপব্যবহার রোধ অর্ন্তভূক্ত ছিল।

ঐ দলটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, শহর ও গ্রামের  শিক্ষার্থী ও যুব সমাজের সাথে আলোচনার মাধ্যমে চিন্তা চেতনা এবং চর্চার মধ্যে পরিবর্তন আনার প্রচেষ্ঠায় কাজ করছে।  সৈয়দা মমতাজ টুকুর নেতৃত্বে নিজ এলাকায় সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন কাজী শাহরিয়ার, সাইফুল্লাহ জামান, নন্দিতা মজুমদার ও রাহুল কুমার দাস।

জানা গেছে, মোহনগঞ্জ মহিলা কলেজ, মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, শহীদ স্মৃতি কলেজ, মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়। অপরদিকে বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়নের খাশিকোনা গ্রামে যুব সমাজের মাঝে ঐ টিম বিষয়ের আলোকে কাজ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) এলামনাই এসোসিয়েশনের সহযোগিতায় যুব সমাজের মাঝে সামাজিক উদ্যোগে স্বেচ্ছাশ্রম কার্যক্রম 'যার যার ধর্ম তার তার কাছে, বিভেদ নয় নিজেদের মাঝে', 'সব কাজে গর্ব আছে, নিজের কাজে দেশ বাঁচে' এই দু’টি স্লোগানে ২৪ থেকে ৩০ ডিসেম্বর সামাজিক সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনায় সারাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬শ ১০জন  শিক্ষার্থী নিজ নিজ এলাকায় কাজ করছে।

ইত্তেফাক/নূহু