ফুলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বার্ষিক ফল প্রকাশ করা হয়। এ সময় মেধাভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিব্বির আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (পরিচালক)  যুগ্ম সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক এনায়েত হোসেন চৌধুরী, এমবিশন রেসিন্ডেসিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামাল মাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য আওলাদ হোসেন চৌধুরী, আবুল হোসেন ও শাহিদুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/নূহু