জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হিমালয় নামে একটি মত্স্য খামারের জলাশয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের অনেকগুলো খুঁটি। গত বর্ষায় খুঁটিগুলো হেলে পড়ে যায়। এরপর থেকে এ পর্যন্ত খুটিগুলো অপসারণ কিংবা মেরামত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে খুঁটিগুলো এভাবে পড়ে থাকায় স্থানীয় এলাকার লোকজনকে আতংকে থাকতে হচ্ছে।
খামারের মালিক জানান, খুঁটিগুলো হেলে পড়ে যাওয়ার পর কর্তৃপক্ষ বিদ্যুত্সংযোগ বন্ধ করে দিলেও সংস্কারের পদক্ষেপ না নেয়ায় এগুলো পড়ে থেকে বিনষ্ট হচ্ছে।
ইত্তেফাক/নূহু