মুরাদনগরে গাঁজাসহ যুবক আটক

 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের শুশুণ্ডা বাজার এলাকা থেকে আটক করা হয়।
 
আটককৃত যুবকের নাম- সাইদি রহমান (২২)। তিনি জেলার বি-পাড়া থানার নাগাইশ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আশরাফ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ শুশুণ্ডা বাজার এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় ৫ কেজি গাঁজাসহ সাইদি রহমানকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান