প্রকাশিত হলো গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল'র ট্রেলার

 
'স্বপ্নজাল' দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের পঙ্কিল আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু হৃদয়তো বাঁধ মানে না! দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয় আরেক প্রেমগাঁথা। কথাগুলো স্বপ্নজালের।
 
প্রকাশিত হলো ছবিটির ট্রেলার। ‘মনপুরা’খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের এটি দ্বিতীয় চলচ্চিত্র। অনাড়ম্বর এ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবিটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, বেঙ্গল ক্রিয়েশন্সের ক্রিয়েটিভ পরিচালক এন রাশেদ চৌধুরী এবং ছবিটির কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
‘স্বপ্নজাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।
 
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।
ইত্তেফাক/আনিসুর