সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে আটজন, কলারোয়া থানায় তিনজন, তালা থানায় চারজন, কালিগঞ্জ থানায় তিনজন, শ্যামনগর থানায় ছয়জন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম।