গাংনীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

মেহেরপুরে গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান(৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে গাংনী পূর্ব মালসাদহ-বারাদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিকুর হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল শেখের ছেলে। এ ঘটনায় জহুরুল ইসলাম(৪০) নামের ওই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আটক জহুরুল একই উপজেলার ঢেপা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিদ্দিকুর বাইসাইকেলযোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গাংনী শহরের দিক থেকে আসা দু’টি ট্রাকের ওভারটেক করার সময় একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে সে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম