মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

 
মেহেরপুর সদরে ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কায় ওয়ায়েছ আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বারাকপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ওয়ায়েছ আলী রাজাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
 
স্থানীয়রা জানান, ওয়ায়েছ আলী তার নানা বাড়ি একই উপজেলার হরিরামপুর গ্রাম থেকে নিজ বাড়ি রাজাপুর ফিরছিল। এ সময় বারাকপুর গ্রামে পৌঁছালে একই দিক থেকে যাওয়া ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।