চলতি বছর জেএসসি পরীক্ষায় মধুখালী উপজেলায় মোট ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করছেন।
মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান জানান, উপজেলায় এ বছর জেএসপি পরীক্ষায় মোট ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর মধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ৩৯, ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ২৫জন, মাহমুদুননবী উচ্চ বিদ্যালয় ১২জন, বাগাট উচ্চ বিদ্যালয় ১০জন,মির্জাকান্দি আড়–য়াকান্দি বিদ্যালয় ৯জন, ৭জন করে পেয়েছে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, আড়পাড়া উচ্চ বিদ্যালয়, কাজি সিরাজুল ইসলাম বালিকা বিদ্যালয়, ৬জন করে পেয়েছে দীঘলিয়া উচ্চ বিদ্যালয়, কালপোহা উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয়, জাহাপুর উচ্চ বিদ্যালয় ৫জন, রায়পুর বকসীপুর উচ্চ বিদ্যলয় ৪জন, ৩জন করে পেয়েছে গাজনা পূর্ণ চন্দ্র ও পরমান্দপুর বিদ্যালয়, ২জন করে পেয়েছে রইছননেছা বালিকা বিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়, ১জন করে পেয়েছে নওপাড়া উচ্চ বিদ্যালয়, কাজি ফরিদা সিরাজ বিদ্যালয়, শুকুরমামুদ স্কুল এন্ড কলেজ, পাচঁই উচ্চ বিদ্যালয়, কামারখালী সরকারি বালিকা বিদ্যালয়, কাজি সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ও ব্যাসদী রাসিদা নবী মাধ্যমিক বিদ্যালয়।
ইত্তেফাক/রেজা