এসিবিএলের রিভার ক্রুজ অনুষ্ঠিত

 
এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (এসিবিএল) আয়োজনে রিভার ক্রুজ অনুষ্ঠিত হয়েছে।  সম্প্রতি সদরঘাট থেকে সুরভি-৯ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। আবার সন্ধ্যায় চাঁদপুর থেকে সদরঘাটে ফিরে আসে। 
 
রিভার ক্রুজে দেশি-বিদেশি  বিমান সংস্থা কর্মকর্তা, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 
 
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা। এ ছাড়া  দিনব্যাপী  এ আয়োজনে যাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল  ড্র অনুষ্ঠিত হয়। 
 
এভিয়েশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে ২০০১ সালে এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ লিমিটেড যাত্রা শুরু করে। দেশি-বিদেশি বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের  মালিক ও কর্মকতাদের  নিয়ে এসিবিএল গঠিত।
 
ইত্তেফাক/ইউবি