সুমাইয়া আফরিন, মাহাবুবা মুস্তারি ও মাসুমা জেরিন তিন যমজ বোন। তারা এবছরের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তিন যমজ বোন একসাথে জেএসসি পরীক্ষার সাফল্যের পর তাদের দেখার জন্য উৎসুক অভিভাবক, শিক্ষক ও পরীক্ষার্থীদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলার মালগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমেদুল কবীর মানিক ও রুনা লায়লার দম্পতির তিন মেয়ে। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনযোগী তিন বোনকে তারা পড়ালেখায় উৎসাহিত করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষাতেও তারা সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এবার তারা মালগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে এবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একই সারিতে বসে জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
তিনবোনের পিতা আহমেদুল কবীর মানিক বলেন, তারা তিন জনই পাশ করেছে। তবে ফলাফল জিপিএ-৫ না হওয়ায় মেয়েদের মন একটু খারাপ।
ইত্তেফাক/রেজা