শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাপায় আরফাজ আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার বিশাউড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে সুতাংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থানার মোড়ে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ব্যবসায়ী আরফাজ আলী ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশাটির চালকসহ অন্য যাত্রীরা আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিলাল মিয়া (৩৫), মরজিনা বেগম (২৮), ইমন মিয়া (২৫) ও তৌহিদ মিয়াকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করায়।

আরো পড়ুন: জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ নিহত ৮

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান।

ইত্তেফাক/বিএএফ