আগামী নির্বাচন হবে মুক্তিযুদের পক্ষে-বিপক্ষে: আবু সুফিয়ান

আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে বিপক্ষ শক্তির। আমাদের সর্তকতার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।

৩১ ডিসেম্বর রাত ৮ টায় উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপালী ব্যাংক লি: এর মহাপরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এ কথা বলেন।

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে মেলা পরিষদের কো- চেয়ারম্যান আবুল বশর বাবুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা এস. এম. হারুনুর রশিদ, মেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহমেদ, মেলা পরিষদের যুগ্ম সচিব প্যানেল ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সংগঠক ও সাহিত্যিক মহিউদ্দিন ইমন প্রমুখ।

ইত্তেফাক/নূহু