জগন্নাথপুরে ২০ বছর ধরে সংযোগ সড়কবিহীন ব্রিজ

উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের ওপর ব্রিজ নির্মাণের ২০ বছর  পেরিয়ে গেলেও দুই পাশে কোন রাস্তা না থাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

জাানা যায়, প্রায় ২৫ মিটার দৈর্ঘ্য এ ব্রিজটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নির্মাণের পর থেকেই স্থানীয় লোকজনদের যাতায়াতে কাজে আসেনি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তত্কালীন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত ব্রিজের দুইপাশের রাস্তাটি পরিবর্তন করে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসী নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে  ব্রিজ থেকে প্রায় তিনশ’ ফুট  পূর্ব দিকে নতুন করে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মাণ হয়। তখন থেকেই ব্রিজটি পরিত্যাক্ত হয়ে পড়ে। কিন্তু নতুন করে নির্মিত সড়কটিতে ওই স্থানে বাঁশের ব্রিজ নির্মাণ করে সড়ক দিয়ে লোকজন যাতায়াত করে আসছেন।

ইত্তেফাক/নূহু